প্রাইম ইউনিভার্সিটির ‘সামার সেমিস্টার-২০২৫ এবং স্প্রিং সেমিস্টার-২০২৬’ এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ
০২ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে প্রাইম ইউনিভার্সিটির ‘সামার সেমিস্টার-২০২৫ এবং স্প্রিং সেমিস্টার-২০২৬’ এর নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ মো. আশরাফ আলী, মীর সাহাবুদ্দীন, মাহমুদ বিল্লাহ আদনান চৌধুরী, মো. মামুন সোবহান ও ফিরোজ মাহমুদ হোসাইন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইসলাম মো. হাসনাত, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, বোর্ড সেক্রেটারী এস. তাসাদ্দেক আহমেদ এবং সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সম্মানিত অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথিবৃন্দ নবাগত ছাত্র-ছাত্রীগণ নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাইম ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং ট্রেজারার নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষ হতে দুইজন শিক্ষার্থীসহ এবং প্রাক্তন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা ও তাদের অনুভূতি প্রকাশ করেন।
প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তনবৃন্দ শিক্ষার্থী এমদাদুল হানিফ এমদাদ, এডভোকেট (অ্যাপিলেট ডিভিশন) এসিস্ট্যান্ড এটার্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তার সফলতার পথচলার অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন এবং তিনি নবাগত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এছাড়াও প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কে.এইচ হাসানুজ্জামান এবং নির্মল কুমার দে, কর্পোরেট গ্রুপ ম্যানেজার, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিডেট নবাগত ছাত্র-ছাত্রীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন।।
অনুষ্ঠানের প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, নবাগত ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উপদেশমূলক পরামর্শ দেন। তিনি তাদেরকে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করে আগামী দিনে দেশের নেতৃত্বদানের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু তাঁর ভাষণে নবাগত শিক্ষার্থীদেরকে দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের তথ্য উপস্থাপন করেন এবং উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
